থানায় গেলে কেস নেয় না এই মর্মে বাংলাদেশ পুলিশ এর একটা কঠিন বদনাম আছে যা অনেকাংশে সত্য কিন্তু ব্যপারটা পুলিশদের নজর দিয়ে দেখলে অন্যরকম মনে হবে।
আইন পেশায় জড়িত থাকার সুবাদে বাংলাদেশের মানুষদের কিছু প্রবণতা আগে থেকেই জানা ছিল, কয়েকদিন আগে আবার তার প্রমান পেলাম। একটা জিডি করতে পল্লবী থানায় গিয়েছিলাম, আমি সেখানে বসে জিডিটা লেখার সময় আরো কিছু লোক থানায় এজাহার দেবার জন্য আসলেন, তাদের বক্তব্য শুনে পরিষ্কার বুঝতে পারলাম প্রত্যেকটা কেস ভুয়া, তারা থানায় মামলা করতে এসেছেন এসেছেন কেবল মাত্র মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে। আমি বলছিনা অসৎ পুলিশ নেই কিন্তু আমাদের আম জনতাও যে ক্ষেত্র বিশেষে কতখানি অসৎ এবং প্রতিহিংসা পরায়ন সেই খবর কি আমরা রাখি ??
(আইনজীবী হিসাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সমূহ।)
১২-১১.২০১৪
লেখক:
- Lawyer at Supreme Court of Bangladesh

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন