জাতি হিসাবে যদি সৎ হতাম তাহলে প্রচলিত আইন ব্যবস্থা থেকেই আমরা অনেক উপকৃত হতাম। নারী ও শিশুদের রক্ষায় বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন নাম একটি চম९কার আইন প্রবর্তন করেছিলেন কিন্তু বাংলাদেশের মেয়েরা এই আইনের এত অপব্যবহার করেছে যে কোর্ট এখন সত্যিকার কেস ও বিশ্বাস করে উঠতে পারেন না।
কেবলমাত্র কিছু বানোআট উপাদানের কারণে কত সত্যিকার নারী শিশু কেস যে হেরে যেতে দেখেছি তার কোনো লেখা-জোখা নেই, কেস দেয়ার সময় লোকেরা সম্ভবত মনে করে কিছু বাড়িয়ে বলি তাহলে জিনিষটা পোক্ত হবে, কিন্তু তাদের মাথায় এটা কখনো আসেনা যে এই মিথ্যা উপাদান গুলি দেখিয়েই আসামী পক্ষের উকিল কেস জিতে যাবে।
একজন আইনজীবী হিসাবে খোলামনে স্বীকার করছি, যদি কোনো বাদী কেবলমাত্র সত্য ঘটনা বর্ণনা করে মামলা করেন তাহলে সেই আসামীকে বাচানো প্রায় অসম্ভব একটা কাজ।
(আইনজীবী হিসাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সমূহ। )
৯-১১-২০১৪
লেখক:
- Lawyer at Supreme Court of Bangladesh

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন